দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাসের ঘনিষ্ঠরা, কী জানালেন তারা?

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে বিনোদন অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনার ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে খবরটি যে, তিনি নাকি সিঙ্গাপুরে গোপনে বিয়ে সেরেছেন। এই গুঞ্জনটি মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেও, অভিনেত্রী নিজে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। গুঞ্জনের সূত্রপাত হয় গৌতম সাহা নামে একজনের মন্তব্যের প্রেক্ষিতে। তিনি দাবি করেন, অপু বিশ্বাসের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপে দূরত্ব তৈরি হয়েছিল। তবে গৌতম সাহার এই মন্তব্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অপু বিশ্বাসের ব্যক্তিগত কোরিওগ্রাফার মাহফুজ কাদরী এই গুঞ্জনকে স্রেফ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। মাহফুজ কাদরী গণমাধ্যমকে বলেন, “গৌতম সাহা দীর্ঘ সময় ধরে অপুর সঙ্গে কোনো পেশাগত কাজ করেন না। তাই তার পক্ষে অপুর বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা সম্ভব নয়। এ ধরনের মন্তব্য করা থেকে তার বিরত থাকা উচিত ছিল।” অপু বিশ্বাসের বর্তমান ব্যস্ততা সম্পর্কে মাহফুজ আরও যোগ করেন, “একজন তারকা হিসেবে কাজের প্রয়োজনে অপুকে নিয়মিত দেশের বাইরে যেতে হয়। বিশেষ করে নিজের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে বিদেশ ভ্রমণের প্রতিটি বিষয়টি শাকিব খান এবং তার পরিবার অবগত থাকে।” বর্তমানে অপু বিশ্বাস কেবল তার ক্যারিয়ার এবং সন্তান জয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই মনোনিবেশ করছেন। মাহফুজ কাদরীর ভাষ্যমতে, “বিয়ে বা ব্যক্তিগত জীবনের বড় কোনো সিদ্ধান্তের মতো বিষয় অপু বিশ্বাস নিজে থেকেই তার ভক্ত ও অনুসারীদের সঙ্গে শেয়ার করবেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিয়ের খবরটির কোনো ভিত্তি নেই।”


Post a Comment

NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...